Explore

Search

July 12, 2026 11:59 am

IAS Coaching

আর জি কর ঘটনার প্রতিবাদে মিছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা

#রায়গঞ্জ: আর জি কর ঘটনার দিন যত পার হচ্ছে বিচারের দাবি তে দিকে দিক প্রতিবাদের আওয়াজ আরো জোরালো হচ্ছে।আর জি কর হাসপাতালে ট্রেনি মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পথে নামছে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ। এবার এই পথে সামিল হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শুরু করে প্রাক্তনীরা।

মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত আসেন তারা। মূলত তাদের দাবি দোষীদের দ্রুত সনাক্ত করে কঠোরতম শাস্তি দেওয়ার। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আল্পনা কুন্ডু জানান আজ নারীরা পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সবকিছু করছে কিন্তু তবুও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

যদিও আর জি কর ঘটনায় একজন অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সি বি আই। তা সত্ত্বেও প্রকৃত দোষী অন্যকেউ যাকে প্রশাসন কোনো কারণে আড়াল করতে চাইছেন বলে জানিয়েছেন আল্পনা কুন্ডু। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন তিনি।

Advertisement
Live Cricket Score
upskillninja