Explore

Search

July 12, 2026 11:54 am

IAS Coaching

দিনদুপুরে ওদলাবাড়ি ডিপো পাড়ায় ভস্মীভূত এক বাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় কয়েক লক্ষ

#মালবাজার: মঙ্গলবার দিনদুপুরে মাল ব্লকের ওদলাবাড়ি ডিপো পাড়া এলাকায় ভয়ংকর অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক কাঠের দোতলা বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষ টাকা। জানাগেছে, এদিন ডিপো পাড়ার বাসিন্দা সুমন লামা নামের এক মহিলার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা বালতি, মগ ও গামলায় জল নিয়ে আগুন নেভাতে তৎপর হয়।
খবর পেয়ে মালবাজার থেকে দমকলের ইঞ্জিন ছুটে আসে এবং দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালকিন সুমন লামা জানান, বাড়িতে আমি ও মেয়ে ছিলাম। দুপুরের রান্না করে এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম। কিছুক্ষণ বাদে মেয়ে ছুটে এসে খবর দেয় বাড়িতে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি কাঠের বাড়ি দাউদাউ করে জ্বলছে। স্থানীয় লোকজন আগুন নেভাতে তৎপর হয়।
দমকলে খবর দিলে তারা এসে আগুন নেভায়। ততক্ষণে বাড়িতে রাখা নগদ লাখ খানেক টাকা, স্কুটি, সাইকেল, আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আমার পরিবার সর্বসান্ত হয়ে গেছে। সরকারি মহলে সাহায্যের জন্য  অনুরোধ  করছি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে সামগ্রিক তদন্তের পর কারণ জানা যাবে বলে দমকল কর্মীরা জানান। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja