Explore

Search

July 12, 2026 12:00 pm

IAS Coaching

রাখীবন্ধন কে স্মরণীয় করে রাখতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন বাম কর্মচারী সংগঠনের

#রায়গঞ্জ: পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং পশ্চিমবঙ্গ কর্মচারী সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে রাখি বন্ধনের দিন এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হল সোমবার। এদিন রায়গঞ্জের বিধান নগরে অবস্থিত সংগঠনের জেলা অফিসে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্ত দান করেন।

রাখি বন্ধনের মাধ্যমে শুধুমাত্র শান্তি সম্প্রীতির বার্তাই নয় বরং সেই সঙ্গে রক্তদানের মাধ্যমে জীবন দানের আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান কর্মসূচির উদ্যোক্তারা।

Advertisement
Live Cricket Score
upskillninja