Explore

Search

July 12, 2026 12:34 pm

IAS Coaching

ডামডিমে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মন্ত্রী বুলু চিকবরাইক

#মালবাজার: ডুয়ার্সের অন্যতম প্রাচীন ডামডিম ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব তাদের শতবর্ষ উৎযাপনের নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই আয়োজনের অন্যতম রয়েছে ক্লাবের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। রবিবার ক্লাবের আয়োজিত চলতি  বর্ষের ভীমবাহাদুর ডার্নেল উইনার্স এবং বাঞ্চারাম সাহা রানার্স ট্রফির নকআউট  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বুলু চিকবরাইক।
উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী তথা মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যরা। ক্লাবের সুত্রে জানাগেছে, এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১৬ দল অংশ নেবে। আগামী ১৫ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। রবিবার প্রথম দিনে শিলিগুড়ি  ঘোষপুকুর এলাকার ভৌমিক ওরিয়ার্স ফুটবল দল এবং ওদলাবাড়ির রাইসিং ফুটবল অ্যাকাডেমি অংশ নেয়।
Advertisement
Live Cricket Score
upskillninja