
#মালবাজার: চেতনা হারক কোন কিছু স্প্রে এক করে মহিলাকে শিলিগুড়ি সংলগ্ন নিউজলপাইগুড়ি থেকে মাল বাজারে নিয়ে আশার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।
জানাগেছে, রবিবার দুপুর বেলা মালবাজার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনী এলাকায় এক মহিলাকে দৌড়ে আসতে দেখা যায়। মহিলার চোখে মুখে ভয়ের ছাপ দেখে স্থানীয় লোকজন তাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

যে তিনি কোথা থেকে এসেছেন মহিলাটি সেই মুহূর্তে কিছুই বলতে পারার অবস্থায় না থাকায় কোন উত্তর পাননি স্থানীয় জনগণ। তারপর তারা সেই মহিলাকে সেই এলাকার একটি মন্দিরে বসিয়ে রাখেন। যদিও বারবার মহিলাকে তার নাম বা অন্যান্য বৃত্তান্ত জিজ্ঞেস করলেও তিনি কোনো উত্তর দিতে পারছিলেন না। পরবর্তীতে কিছুটা সময় যাওয়ার পর ধাতস্থ হলে তিনি বলেন তার নাম পূজা মহন্ত, তার মুখে স্প্রে জাতীয় কিছু করে টোটো করে নিয়ে যাওয়া হচ্ছিল।

তার বাড়ি শিলিগুড়ির এনজেপি এলাকায়। তিনি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন টোটো তে উঠে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন কিন্তু পাশে সহযাত্রী হঠাৎ তার মুখে স্প্রে জাতীয় কিছু একটা করায় তিনি অচৈতন্য হয়ে পড়েন। তারপরও অতীতে তার কিছু মনে নেই। কিছু সময় পর মহিলার বাড়ির ফোন নাম্বার মনে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তার স্বামীকে ফোন করা হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালবাজার থানার পুলিশ।

মহিলা কে উদ্ধার করে মাল থানায় নিয়ে যায়, কে বা কারা মহিলাকে এইভাবে শিলিগুড়ি থেকে মাল বাজারে নিয়ে আসলো, তাদের উদ্দেশ্যই বা কি ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে ,যেখানে বর্তমানে মহিলাদের নিরাপত্তা নিয়ে দেশজুড়ে সরগরম সব মহল সেখানে টোটো তে ওঠার পরেই মুখে স্প্রে জাতীয় ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে মালবাজার এলাকায়।






