Explore

Search

July 12, 2026 12:34 pm

IAS Coaching

IMA এর কর্মবিরতি জেরে ফের ব্যহত রায়গঞ্জ মেডিকেলের আউটডোর পরিষেবা

#রায়গঞ্জ: এর ডাকা চিকিৎসকদের ২৪ ঘন্টা কর্মবিরতি জেরে ফের ব্যহত রায়গঞ্জ মেডিকেলের আউটডোর পরিষেবা। রোগীদের পরিষেবা দিতে শুক্রবার প্যারালাল আউডডোর পরিষেবা চালু করা হয়েছিল রায়গঞ্জ মেডিকেলের আউটডোরের মুল গেটের সামনে। IMA এর ডাকা কর্মবিরতির জেরে ফের সেই সমান্তরাল আউটডোর বন্ধ হয়ে গেলো এদিন।

রায়গঞ্জ মেডিকেলের পাশাপাশি রায়গঞ্জের বেসরকারি হাসপাতালগুলোর আউটডোর পরিষেবাও বন্ধ আছে এদিন। এই ঘটনায় চরম সমস্যায় রোগীর পরিজনেরা। জুনিয়ার ডাক্তাররা জানিয়েছেন এটা অনেক বড় প্ল্যাটফর্মের ডাকা প্রতিবাদ। ভারতবর্ষ জুড়ে এদিন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে।

আমরা খুব জরুরী ভিত্তিতে কোনও রোগী আসলে ইমার্জেন্সিতে তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি৷ পাশাপাশি রায়গঞ্জের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন এই আন্দোলন থামবে না। আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

Advertisement
Live Cricket Score
upskillninja