Explore

Search

July 12, 2026 12:31 pm

IAS Coaching

ডাক্তারদের কর্ম বিরতিতে সমস্যায় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগীরা

#মালবাজার: আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে, দোষীদের অবিলম্বে শাস্তির দাবীতে ও নক্কারজনক ঘটনার দ্রুত বিচার চেয়ে কর্ম বিরতি শুরু করলেন মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামিন  হাসপাতালের চিকিৎসকরা। এদিন সকাল থেকেই কর্ম বিরতি শুরু করেন চিকিৎসকেরা। চিকিৎসকদের কর্ম বিরতিতে সমস্যায় পড়লেন হাসপাতালে চিকিৎসাজনিত কারণে আসা রোগী ও তার পরিজনেরা।
মালবাজার ব্লকের বিভিন্ন এলাকা থেকে রোগীরা এদিন আউটডোরে বিভিন্ন বিভাগে চিকিৎসক দেখাতে আসলে  সমস্যায় পড়েন। এদিন সব স্বাস্থ্য কেন্দ্রে আউটডোর, মেডেসিন বিভাগ সম্পুর্ন ভাবে বন্ধ। তবে এদিন মাল ব্লকে ওদলাবাড়ি গ্রামিন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ খোলা ছিলো। ইমার্জেন্সি বিভাগে রোগীদের লম্বা লাইন চোখে পড়েছে। জানা গেছে যারা আউটডোরে চিকিৎসা করাতে এসেছে, তারা আউটডোর বন্ধ দেখে ইমার্জেন্সির লম্বা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা পরিসেবা নিচ্ছে। তবে চিকিৎসকরা ইমার্জেন্সিতে ঠিকঠাক পরিষেবা দিয়ে চলেছে।
দুরদুরান্ত থেকে  রোগীরা ওদলাবাড়ি  হাসপাতালে চিকিৎসক দেখাতে এসে ফিরে যান। ওদলাবাড়ি গ্রামিন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দীপ মজুমদার বলেন, আইএমএর তরফে করা প্রতিবাদকে মান্যতা দিয়ে আজকের আমাদের এই কর্ম বিরতি। আর জি করের ঘটনার বিচার চাইছি আমরা। তবে হাসপাতালের জরুরী বিভাগ সহ জরুরী পরিষেবা চালু রয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja