Explore

Search

July 12, 2026 1:21 pm

IAS Coaching

ধর্মঘট সফল করতে পথে নামলো এস ইউ সি আই (সি)

#রায়গঞ্জ: এস ইউ সি আই (সি) রাজ্য কমিটির আহ্বানে রাজ্য জুড়ে শুক্রবার পালিত হচ্ছে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট। তারই আঁচ দেখা গেল রায়গঞ্জেও। সকাল থেকেই সংগঠনের কর্মকর্তা রা পথে নেমে পথ চলতি টোটো, অটো দের থামিয়েছেন, বন্ধ এর কারণ সম্পর্কে অবগত করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ কে ব্যর্থ করার চেষ্টা লক্ষ্য করা যায়। যদিও বেশির ভাগ দোকানপাট এদিন বন্ধই ছিল।

এস ইউ সি আই (সি) জেলা সম্পাদক দুলাল রাজবংশী এই বিষয়ে বলেন আর জি কর হাসপাতালে বুধবার রাত ১২টার পর ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডপের প্রতিবাদে রাজ্য জুড়ে ১২ঘণ্টা ধর্মঘট ডাকা হয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজে একজন মহিলা ডাক্তারের যৌন নিগ্রহ ও নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদে মহিলারা ১৪ই আগস্ট মাঝ রাতে হাজারে হাজারে রাস্তায় রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন।

ওই পরিস্থিতিতে হঠাৎ মাঝ রাতে পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সরকারি মদতপুষ্ট এন্টি সোশ্যাল রা আর জি কর মেডিক্যাল কলেজে আচমকা অবস্থানরত ডাক্তারদের ধর্ণা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন সংগঠনের কর্মকর্তা রা। শুধু ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার নয়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভাংচুর চালায়।

দুলাল রাজবংশী আরো বলেন সংগঠনগত ভাবে তারা এই আর জি কর হাসপাতালের ঘটনার তীব্র নিন্দা করছেন। তিনি জানান আর জি করে আন্দোলনরত ডাক্তার ছাত্রদের দাবির সমর্থনে এবং এই হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গবাসি কে শুক্রবার সকাল ৬টা থেকে ১২ঘণ্টা সাধারণ ধর্মঘট সফল করার আহবান করা হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja