Explore

Search

July 12, 2026 1:21 pm

IAS Coaching

গেটের বাইরে টেবিল পেতে সমান্তরাল ওপিডি চালু হল রায়গঞ্জ মেডিকেলে

#রায়গঞ্জ: ওপিডি গেটের বাইরে টেবিল পেতে সমান্তরাল ওপিডি চালু হল রায়গঞ্জ মেডিকেলে। গত সোমবার থেকে টানা মেডিকেলের আউটডোর বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়ার ডাক্তার, ইন্টার্নরা। এরপর সাধারণ মানুষের কথা ভেবে ইমার্জেন্সি বিভাগের সামনে ধর্না আন্দোলন জারি রেখে ওপিডি গেটের সামনে সমান্তরালভাবে আউটডোর পরিষেবা চালু করা হল বলে আন্দোলনকারীরা জানান।

পাশাপাশি রায়গঞ্জ মেডিকেলের সুপার স্পেশালিটি বিল্ডিং এর ভেতরে আউটডোর বন্ধই রাখা হয়েছে। বাইরে টেবিল চেয়ার নিয়ে রোগি দেখছেন সিনিয়ার, জুনিয়ার ডাক্তাররা। যাতে খুশি রোগি ও তাদের পরিজনেরাও।

Advertisement
Live Cricket Score
upskillninja