Explore

Search

July 12, 2026 1:26 pm

IAS Coaching

ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন

#রায়গঞ্জ: ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজের সংবাদপত্র বাহক তথা নিউজপেপার হকারদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো বৃহস্পতিবার। এদিন রায়গঞ্জের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি হ্কার ভাইদের হাতে সম্বর্ধনার স্মারক হিসেবে ফুল মিষ্টি সহ বর্ষাতি তুলে দেওয়া হয়।

এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার বিপ্লব ঘোষ বলেন, রোদ ঝড় জল মাথায় করে যে সকল হকার ভাইয়েরা আমাদের বাড়িতে সংবাদপত্র পৌঁছে দেন তাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই গর্বিত অনুভব করছি।

Advertisement
Live Cricket Score
upskillninja