
#রায়গঞ্জ: আর জি কর কান্ডে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানালেন রায়গঞ্জ মেডিকেলের নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ মেডিকেলের নার্সিং স্টাফ বলেন, এই সরকারকে সরিয়ে না ফেললে আমাদের উত্তরসুরীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

বুধবার রাতেও আর, জি, কর মেডিকেল কলেজে হামলায় আক্রমনের মুখে পড়েছিল। আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বারবার। তাই জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করতে এসেছিলাম। অন্যদিকে আর জি কর এই আন্দোলন জারি থাকবে বলে জানান জুনিয়র চিকিৎসকরা।








