Explore

Search

July 12, 2026 1:21 pm

IAS Coaching

করোনেশন প্রাক্তনীদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত কৃষ্ণ কল্যাণী

#রায়গঞ্জ: ৭৮তম স্বাধীনতা দিবসে প্রাক্তনীদের নিয়ে গঠিত রায়গঞ্জ করনেসন উচ্চ বিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন বিদ্যালয়ের বিবেকানন্দ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটি গঠিত হয়। এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃষ্ণ কল্যাণী।

একইসঙ্গে আজ বিদ্যালয়ের একটি ওয়েবসাইট চালু করা হলো। এর মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের সাথে হতে পারবেন বলে জানান বিধায়ক। তিনি আরো বলেন এর ফলে বিদ্যালয়ের উন্নতিকল্পে প্রাক্তনীরা সরাসরি এখন থেকে অংশগ্রহণ করতে পারবেন।

Advertisement
Live Cricket Score
upskillninja