Explore

Search

July 12, 2026 1:21 pm

IAS Coaching

কন্যাশ্রী তে প্রথম উত্তর দিনাজপুর জেলা

#রায়গঞ্জ: ইতিমধ্যে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছে। ১৪ই আগস্ট রাজ্যের সব জেলা জুড়ে পালিত হয় কন্যাশ্রী দিবস। এবারের ১১তম কন্যাশ্রী প্রকল্পে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলা। ফলে সাড়ম্বরে রায়গঞ্জের বিধানমঞ্চে বুধবার সকাল থেকে পালিত হল কন্যাশ্রী দিবস।

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে সকল জনমুখী প্রকল্প চালু করেছেন তার অন্যতম কন্যাশ্রী প্রকল্প। মেয়েদের বাল্য বিবাহ রোধ করতে এবং পড়াশুনা যেন অর্থাভাবে আটকে না যায় সেদিকে তাকিয়েই এই প্রকল্প চালু করা হয়। এবার রাজ্যে প্রথম হওয়ায় জেলার আধিকারিক সহ সকলে অত্যন্ত খুশি।

রাজ্যে প্রথম হওয়ায় রাজ্য স্তরের অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্প আধিকারিক পুরস্কার গ্রহণ করতে গেছেন এবং অন্যান্য আধিকারিক রা জেলাস্তরীয় অনুষ্ঠানে উপস্থিত আছেন বলে জানিয়েছেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি।এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় যারা ভালো কাজ করেছে, কৃতি শিক্ষার্থী যারা বিভিন্ন ভাবে বিদ্যালয় তথা সকলের মুখ উজ্জ্বল করেছে তথা বাল্য বিবাহ রোধে ভূমিকা পালন করেছে তাদের পুরস্কৃত করা হয় বলে জানান তিনি।

এছাড়াও এদিন থাকছে কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রসঙ্গে কিংশুক মাইতি আরো বলেন কন্যাশ্রী প্রকল্প আসার পর বাল্য বিবাহ অনেকটাই কমেছে জেলায় তথা স্বাক্ষরতার হারও বেড়েছে, ফলে এই প্রকল্প যে সাধারণের অত্যন্ত উপযোগী প্রকল্প তা হলফ করে বলাই যায়। এদিনের অনুষ্ঠানে সভাধিপতি পম্পা পাল, রাজ্য প্রতি শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ জেলার অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট জনেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja