Explore

Search

July 12, 2026 2:03 pm

IAS Coaching

বিনামূল্যে ১৩৭ জন মহিলা সিভিকের অ্য্যানিমিয়া পরীক্ষা করলো এক স্বেচ্ছাসেবী সংস্থা

#মালবাজার: স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার বিনামূল্যে ১৩৭ জন মহিলা সিভিক ভলেন্টিয়ারের অ্যানিমিয়া সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিল জি এইচ আর পিস ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা।
এদিন মাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিপরীত দিকে একটি বেসরকারি ড্রাইগ্রনাস্টিক সেন্টারে এই পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন  মহকুমা পুলিশ আধিকারিক নিলাম শ্রীকান্ত গাইকোয়ার, স্ত্রী রোগ বিশেষজ্ঞ কৃষ্ণা বর্মন, সংস্থার ডিরেক্টর  দীপিকা বন্দ, সর্নদীপা দাস সহ অন্যান্যরা।
শ্রীমতী বন্দ জানান, এদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার এবং মালবাজারের ১৩৭ জন মহিলা সিভিক ভলেন্টিয়ারের স্বাস্থ্য ও বিশেষ করে রক্ত স্বল্পতা পরীক্ষা করা হয়। ডাক্তারের পরামর্শ মতো বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ডাক্তার কৃষ্ণা বর্মন পরীক্ষা করেন।
Advertisement
Live Cricket Score
upskillninja