
#রায়গঞ্জ: শ্রাবণের আজ শেষ সোমবার। তাই শিবমন্দির গুলিতে নামলো শিব ভক্তদের ঢল। এদিন রায়গঞ্জের দেবপুরী শিব মন্দিরে শ্রাবণ সোমবার উপলক্ষে বিশেষ পুজার আয়োজন করা হয়। সকাল থেকেই ছিল মন্দিরে ভক্তদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে বিকেল গড়াতেই ভিড় আরো বাড়তে থাকে। নিজেদের মনোকামনা পূরণের উদ্দেশ্যে সারাদিন উপোস থেকে জল ঢালেন ভক্তরা।

দেবপুরী মন্দির কমিটির পক্ষ থেকে সোমবার বিকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। দেবপুরি মন্দির থেকে শুরু হয়ে রায়গঞ্জ বন্দর শ্মশান পর্যন্ত শোভাযাত্রা সহকারে গিয়ে ভক্তরা জল নিয়ে আসেন। এই উপলক্ষে প্রায় তিন হাজার মানুষকে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান দেবপুরীর কর্ণধার অসীম অধিকারী।








