Explore

Search

July 12, 2026 2:02 pm

IAS Coaching

বিশ্ব হাতি দিবস উপলক্ষে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সচেতনতা শিবির ও র‍্যালি

#মালবাজার: সোমবার ছিল বিশ্ব হাতি দিবস। স্থলভাগের বৃহত্তম এই প্রাণীর জীববৈচিত্রে বিশাল ভূমিকা রয়েছে। তাই এদের বাঁচিয়ে রাখতে এবং স্বাভাবিক বিচরন ভুমি প্রদান করে মানুষের সাথে সংঘাত এড়াতে বর্তমান সময়ে বিশেষ সচেতনতা প্রয়োজন। ডুয়ার্সের মাটি যেহেতু হাতির স্বাভাবিক বিচরণ ভুমি তাই এদিন ওদলাবাড়ি থেকে নাগরাকাটা পর্যন্ত বিভিন্ন সচেতনতা শিবির করা হয়।
এদিন ওদলাবাড়ি চৌপথি এলাকায় পরিবেশ প্রেমী সংস্থা ন্যাস ও স্পোরের যৌথ উদ্যোগে হাতি নিয়ে বিশেষ সচেতনতা শিবির করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ন্যাসের পক্ষে নফসর আলি ও স্পোরের শ্যামাপ্রসাদ পান্ডে, প্রাক্তন বনাধিকারিক বাদল দেবনাথ প্রমুখ। এদিন কৃষি জমিতে ইলেক্টিক ফেনসিং বা বেরা দিতে নিষেধ করা হয়। পাশাপাশি হাতির বিচরণ ভুমি অবাধ রাখতে সচেতনতা করা হয়। এদিন এই উপলক্ষে সাধারণ মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।
এদিন হাতি সচেতনতা নিয়ে নেপাল থেকে হাতির কোরিডোর বরাবর যাত্রা করে ৩০ জনের একটি বাইক র‍্যালি ওদলাবাড়ি এসে পৌছায়। এই র‍্যালি প্রতিবেশী রাজ্য আসামের বনাঞ্চল এলাকা পর্যন্ত পৌছাবে। এদিন ওদলাবাড়িতে তাদের সংবর্ধনা দেয় ন্যাস ও স্পোরের সদস্যরা। এদিন চালসা, মালবাজার ও নাগরাকাটায় বিভিন্ন পরিবেশ প্রেমী সংস্থার উদ্যোগে সচেতনতা শিবির করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja