Explore

Search

July 12, 2026 2:44 pm

IAS Coaching

মাল কলেজে জাতীয় গ্রন্থাগারিক দিবস পালিত হলো 

#মালবাজার: জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন হল মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে। গ্রন্থাগার বিজ্ঞানের জনক পদ্মশ্রী এস আর রঙ্গনাথনের জন্ম দিনে প্রতিবছর দেশজুড়ে সমগ্র গ্রন্থাগারে পালন করা হয় এই দিনটি। সোমবার মালবাজার পরিমল মিত্র কলেজের প্রেক্ষাগৃহে রঙ্গনাথন -এর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন কলেজের প্রধান গ্রন্থগারিক সঞ্জীব সিংহ। সেই সাথে শিক্ষা দানে গ্রন্থাগারের ভূমিকা নিয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের অবগত করেন মহাবিদ্যালয় এর অন্যান্য অধ্যাপিক ও অধ্যাপিকা গণ।
কলেজের গ্রন্থাগারের জন্য নিজের লেখা কবিতার বই অধ্যক্ষের হাতে তুলে দেন সমাজসেবী তথা সাংবাদিক অভিষেক ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড: কার্তিক চন্দ্র দে, বাংলা বিভাগের অধ্যাপিকা তপতি সাহা, হিন্দি বিভাগের অধ্যাপিকা সুলোচনা দাস, ইংরেজি বিভাগের অর্পিতা দাশগুপ্ত সহ অন্যান্য শিক্ষা কর্মীরা।
Advertisement
Live Cricket Score
upskillninja