Explore

Search

July 12, 2026 2:48 pm

IAS Coaching

আবারও ওদলাবাড়ির ঘিস নদীর চরে পাওয়া গেল মর্টার সেল এলাকায় চাঞ্চল্য

#মালবাজার: আবারও ওদলাবাড়ি ঘিস নদীর চরে পাওয়া গেল সেনাবাহিনীর  মর্টার শেল। খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার পুলিশ। আর এতেই আতঙ্কিত ঘীস বস্তির বাসিন্দারা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, গত দু সপ্তাহ আগে ঘীস বস্তি থেকে একটি সেনাবাহিনীর মর্টার শেল উদ্ধার হয়।পরে সেটিকে সেনাবাহিনীর জোয়ানরা এসে নষ্ট করে। সোমবার  আবার উদ্ধার হয় আর একটি মর্টার শেল। কি ভাবে নদী এলাকায় এই শেল আসলো তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে আগামীকাল সেনাবাহিনীর আধিকারিকেরা এসে মর্টার শেলটি নদীর চরে নিয়ে গিয়ে ব্লাষ্ট করিয়ে নষ্ট করবে। একের পর এই ভাবে মটার শেল পাওয়া যাওয়ায় আতঙ্কিত এলাকার মানুষ। বার বার এভাবে সেনাবাহিনীর মর্টার সেল কিভাবে এই এলাকায় আসছে তা নিয়ে চিন্তিত স্থানীয় লোকজন।
Advertisement
Live Cricket Score
upskillninja