Explore

Search

July 12, 2026 2:44 pm

IAS Coaching

আর.জি.করে জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মাল চিকিৎসকদের মোমবাতি মিছিল 

#মালবাজার: আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র এক মহিলা ডাক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সর্বত্র প্রতিবাদ উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দোষী ব্যাক্তিদের কঠোর শাস্তির দাবিও করেছেন। রবিবার সন্ধ্যায় মাল বাজার শহরে  মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার ও চিকিৎসা কর্মীরা এই নিন্দাজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে মোমবাতি মিছিল বের করেন।
মাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এই মিছিল শুরু হয়। জাতীয় সরক ও স্টেশন রোড ধরে মিছিল ঘড়ি মোরে এসে শেষ হয়। সেখানে ঘড়ি স্তম্ভের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে নিরবে প্রতিবাদ জানান। এদিন এই মিছিল হাসপাতাল বের হওয়ার পর শিক্ষক, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ মিছিলে পা মেলান।
Advertisement
Live Cricket Score
upskillninja