Explore

Search

July 12, 2026 2:44 pm

IAS Coaching

ভুটান পুলিশের হাতে ৭ ভারতীয় ছাত্রের নিগ্রহের অভিযোগে সীমান্তে উত্তেজনা

#মালবাজার: ভুটান পুলিশের হাতে নিগ্রহ হবার অভিযোগ উঠলো সাত ভারতীয় ছাত্রের তরফে। ঘটনায় উত্তেজনা ছড়ালো  জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চাবাগান সংলগ্ন   ভারত ও ভুটান  সীমান্তে। ঘটনাস্থলে রয়েছে আধা সেনা, রাজ্যে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানার অন্তর্গত চাংমারি চা বাগানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানে যাবার জন্য একটি নির্দিষ্ট গেট।
সেই গেট দিয়ে ভারত ও ভুটানের মধ্যে যাতায়াত চলে। সেই গেট দিয়েই শনিবার চাংমারি চা বাগানের সাত ছাত্র অন্যান্য দিনের মতো ভুটানে প্রবেশ করে ছিলো আর পাঁচ জন ভারতীয়ের মতই। তবে সন্ধের সময় উক্ত সাত  ছাত্র চা বাগানে ফিরে এসে অভিযোগ করে বলে ভুটান পুলিশ তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন করেছে।
এরপরই রবিবার চা বাগানের স্রমিক এবং স্থানিয় বাসিন্দারা, ভারত ভুটান সীমান্ত গেট বন্ধ করে যাবতীয় যাতায়াত স্তব্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাভালে জানিয়েছেন, স্থানীয় সমস্যা এর সঙ্গে কোনো আন্তর্জাতিক বিষয় যুক্ত নয়, জলপাইগুড়ি জেলার অধীন ভারত বাংলাদেশ এবং ভারত ভুটান উভয় সীমান্ত স্বাভাবিক রয়েছে, পুলিশের নজরদারি চলছে।
অপরদিকে চাংমারী চা বাগান সংলগ্ন ভুটান সীমান্ত গেটের ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন মেন্টর অমর নাথ ঝা জানান, সাত ছাত্র নিয়মমাফিক পরিচয় পত্র দেখিয়ে ভুটানে প্রবেশ করেছিল,ফিরে আসার সময় ভুটান পুলিস তাদের আটকে চর থাপ্পড় মারে বলে ছাত্ররা বাড়ী ফিরে অভিযোগ করলে শনিবার রাত থেকেই ভুটানের সঙ্গে যোগাযোগের গেট বন্ধ করে দেওয়া হয়, রবিবার ও গেট বন্ধ থাকে পাশাপশি ভুটান ভারতের মধ্যে যাতায়াত কারী যানবাহন বন্ধ রাখা হয়েছে, ঘটনাস্থলে এস এস বি, এবং স্থানিয় নাগরাকাটা থানার পুলিস উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে।
ঘটনা প্রসঙ্গে আক্রান্ত  ছাত্রদের প্রতিবেশী কৈলাশ সুব্বা ক্ষোভের সঙ্গে জানান, আমাদের ছেলেরা ভুটানে গিয়েছিল, সেখানে ভুটানী রক্ষীদের সঙ্গে যে কোনো কারনেই বচসা হয়, হতেই পারে, এই ব্যাপারে ভুটান রক্ষীরা এপারে আমাদের বা এস এস বি কে জানাতো পারত, কিন্তু ওড়া আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছে কেনো, এটার কোনো অধিকার তো ভুটান পুলিশের নেই।
এনিয়ে রবিবার টানা উত্তেজনা চলে উভয় দেশের মধ্যে যাতায়াত থেমে থাকে। অবশেষে দুপুর ২টা নাগাদ নাগরাকাটা থানার পুলিশ, এস এস বি ও ভুটান পুলিশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিশেষ সুত্রে জানাগেছে, ভুটান পুলিশের পক্ষ থেকে নিগ্রহের ঘটনা অস্বীকার করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja