Explore

Search

July 12, 2026 2:44 pm

IAS Coaching

আর.জি.কর মেডিকেলের ট্রেনি ডাক্তার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ রায়গঞ্জ মেডিকেলে

#রায়গঞ্জ: শুক্রবার আরজিকর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ। জানা গিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া ডাক্তার বৃহস্পতিবার রাতে অনকল ডিউটিতে ছিলেন। সুত্র মারফত জানা যায় রাত ২টো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন। তারপরে শুক্রবার সকালে দেহ উদ্ধার করা হয়।

তবে কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য। শুক্রবার সকালেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল পৌঁছায় আরজিকর মেডিকেল কলেজে।ইতিমধ্যেই পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছে।

এই ঘটনার জেরে সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখালেন শনিবার। তাদের মূল দাবি যেভাবে দ্বিতীয় বর্ষের ওই মহিলা পিজিটি ডক্টরকে খুন করা হয়েছে তাতে নিশ্চিতভাবে উঠছে নিরাপত্তার প্রশ্ন। সঠিক তদন্তের পাশাপাশি মেডিকেল কলেজ গুলিতে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিও তোলেন তারা।

Advertisement
Live Cricket Score
upskillninja