Explore

Search

July 12, 2026 3:25 pm

IAS Coaching

নির্ধারিত সময়ে বিদ্যালয় না খোলায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

#রায়গঞ্জ: নির্ধারিত সময়ে বিদ্যালয় না খোলায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রায়গঞ্জের টেনোহরি জুনিয়র হাই স্কুলে বৃহস্পতিবার এগারোটা বেজে গেলেও বিদ্যালয় না খোলায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন বেলা এগারোটা পর্যন্ত বিদ্যালয় খোলা হয় নি, ছাত্রছাত্রীরা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে ভিজছিলো।

বিদ্যালয়ের একজন কর্মী এগারোটার কিছু পরে বিদ্যালয়ে আসেন, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা তার পরে এসে পৌঁছান। এ বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ বাসিন্দাদের। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রধান শিক্ষক সঞ্জীবন কুমার দাস বলেন, শূন্য থেকে এই বিদ্যালয়কে এই জায়গায় নিয়ে এসেছি, সে কারনে সমাজবিরোধীদের হাতে মার খেতে হয়েছে দু তিনবার।

আজ এখানে যারা এসেছে তারা কেউ অভিভাবক বা বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী নন বলে জানান তিনি। তিনি বলেন, বিদ্যালয়ে ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে বলে এদিন একটু দেরি করে এসেছেন শিক্ষকরা। পরীক্ষার দিনে এভাবে নির্ধারিত ১১ টার পরে স্কুল খোলার নির্দেশিকা রয়েছে কিনা তা জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য জানান সেরকম কোনো নির্দেশিকা নেই।

Advertisement
Live Cricket Score
upskillninja