Explore

Search

July 12, 2026 3:24 pm

IAS Coaching

আদিবাসী দিবস পালনের প্রস্তুতি শুরু ডুয়ার্সের লিসরিভার চা বাগানে

#মালবাজার: ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি রক্ষার তাগিদে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় আদিবাসী দিবস পালনের উদ্যোগ নিয়েছে। সেই উপলক্ষে জেলা ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের  লিসরিভার চাবাগানের পাতিবাড়ি ডিভিশনে উৎযাপিত হবে বিশ্ব আদিবাসী দিবস।
প্রশাসন সুত্রে জানাগেছে, শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের ( স্বাধীন)  মন্ত্রী বুলু চিকবরাইক। উপস্থিত থাকবেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা বর্মন, রাজগঞ্জ, ধূপগুড়ি, জলপাইগুড়ি বিধায়ক খগেশ্বর রায়, নির্মলচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।
বাগরাকোট এলাকার জেলা পরিষদের সদস্যা সেলিনা ছেত্রী ও আয়োজক কমিটির পক্ষে রাজেশ ছেত্রী বলেন, এবার আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উৎসব পালিত হচ্ছে। গত ৪ দিন থেকে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী কাল পালিত হবে এই উৎসব।
Advertisement
Live Cricket Score
upskillninja