Explore

Search

July 12, 2026 4:04 pm

IAS Coaching

রবীন্দ্রপ্রয়াণ দিবস পালনে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা

#রায়গঞ্জ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল রায়গঞ্জে। রায়গঞ্জ পুরসভার উদ্যোগে রায়গঞ্জ ঘড়ি মোড়ে অবস্থিত রবীন্দ্রমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভাবগম্ভীর আলোচনার মধ্যে দিয়ে দিন টি পালন করা হয়। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য, তাই এই বিশেষ দিন টি বাংলা তথা বাঙালির মনখারাপের দিন। এ বিষয়ে ক্ষুদ্র বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী।

এদিনের অনুষ্ঠানে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর মেম্বার সাধন বর্মন, কো অর্ডিনেটর বরুণ ব্যানার্জি, চৈতালি ঘোষ সাহা, আরতি মণ্ডল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, বিশিষ্ট সমাজসেবী অঞ্জন রায় সহ বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Advertisement
Live Cricket Score
upskillninja