Explore

Search

July 12, 2026 4:03 pm

IAS Coaching

বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করল রায়গঞ্জ ব্লক-২ এর তৃণমূল কর্মীরা

#রায়গঞ্জ: রায়গঞ্জ ব্লক-২ এর পক্ষ থেকে বুধবার সম্বর্ধনা প্রদান করা হলো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। এদিন রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে অবস্থিত একটি বেসরকারি রেস্তোরায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি অরিন্দম সরকার।

বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূল কর্মী সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন এর পাশাপাশি আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যেতে কর্মীদের উৎসাহ দেন। সেই সঙ্গে যে কোন প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Advertisement
Live Cricket Score
upskillninja