
#হিলি: বাংলাদেশে হাই টেনশন তারের কাজে গিয়েছিল বেসরকারি সংস্থার ২২ জন। বাংলাদেশের অস্থির অবস্থার মধ্যে পরে আটকে যান সকলেই। এমত অবস্থায় প্রশাসনের তরফে বুধবার তাদের কে দেশে ফিরিয়ে আনা হয়। এদিন আটকে পরা ২২ জন কর্মীর মধ্যে ১৯ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়।

বাকি তিনজন কেও দ্রুত এ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে। বিএসএফ এবং বিজিবি দুই পক্ষের সহযোগিতায় ১৯ জন কর্মী ভারতে প্রবেশ করে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে ১৯ জন। পাশাপাশি রপ্তানি ও আমদানির কাজ স্বাভাবিক ভাবে চলছে বলে জানাগিয়েছে।







