Explore

Search

July 12, 2026 4:43 pm

IAS Coaching

জেলাশাসকের কাছে মানবিক আবেদনের সিদ্ধান্ত ব্যবসায়ীদের

#রায়গঞ্জ: জেলার প্রায় ১৫০ জন একশো দিনের কাজ প্রকল্পের ভেন্ডারদের প্রায় দুইশো সত্তর কোটি বকেয়া পড়ে আছে প্রশাসনের কাছে। এই অবস্থায় উত্তর দিনাজপুর জেলার ঠিকাদাররা মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সভাকক্ষে একটি সভার আয়োজন করে।

সভায় সংগঠনের অন্যতম সদস্য উৎপল ঘোষ জানান ১০০ দিনের কাজের দ্রব্যসামগ্রী সরবরাহকারী ঠিকাদার দের বকেয়া বিলের দাবিতে আগামী ৮ই আগস্ট জেলা শাসকের নিকট মানবিক আবেদন রাখবেন। তিন বছর ধরে এই টাকা না পাওয়ায় জেলার প্রচুর সংখ্যক ভেন্ডার ইতিমধ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন কাজের সন্ধানে, আবার কেউ বা অবসাদগ্রস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনের কারণেই তাদের এই বিল বকেয়া পড়ে আছে বলে জানান তিনি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন ডেপুটেশন নয় জেলা শাসকের কাছে মানবিক আবেদনের মধ্যে দিয়ে যাতে তাদের বকেয়া বিল গুলো পাওয়া যায় সে বিষয়ে সচেষ্ট হবেন।

Advertisement
Live Cricket Score
upskillninja