Explore

Search

July 12, 2026 4:43 pm

IAS Coaching

জন্মদিনে ভারতরত্ন দেওয়ার দাবি কিশোর কুমারকে

#রায়গঞ্জ: যথাযোগ্য মর্যাদার সঙ্গে কিশোর কুমার এর ৯৫তম জন্মজয়ন্তী পালনে উদ্যোগী হল নর্থ দিনাজপুর কিশোর কুমার ফ্যান ক্লাব। রবিবার দুপুরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে গায়ক, মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর, অভিনেতা কিশোর কুমার এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সদস্যরা।

যেসময় নতুন গান, নতুন গায়কদের ভিড়ে নতুন প্রজন্ম ভুলতে বসেছে পুরোনো দিনের গায়ক দের সেই সময় নতুন প্রজন্মের একদল যুবক এগিয়ে এল কিশোর কুমার এর জন্মজয়ন্তী পালনে। এদিন কিশোর কুমারের বেশ কিছু গান গেয়েও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পাশাপাশি তাদের পক্ষ থেকে সংগঠনের ফাউন্ডার তথা সম্পাদক বিধান দাস ভারত সরকারের কাছে আবেদন করেন এমন একজন মানুষকে যেন ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়। যেখানে আজ পর্যন্ত কোন গায়ক আট টি ফিল্ম ফেয়ার আওয়ার্ড পান নি সেখানে তার প্রতি এই সম্মান জানানো সরকারের উচিত বলে দাবি সংগঠনের সদস্যদের।

Advertisement
Live Cricket Score
upskillninja