
#মালবাজার: মেটেলি ব্লক ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের উদ্যোগে সোমবার মেটেলি যুব আবাসে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানাগেছে, মেটেলি ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের উদ্যোগে ব্লকের বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

মেটেলি ব্লক যুব আধিকারিক অর্নব ভট্টাচার্য জানান, বর্তমানে সর্বত্র রক্তের সংকট চলছে। তাই ব্লকের সমস্ত দপ্তর, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। আমরা আশা করেছিলাম প্রায় ৬০ ইউনিট রক্ত সংগ্রহ হবে।

কিন্তু, কিছু সমস্যার জন্য বিকাল পর্যন্ত ৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এদিন রক্তদাতাদের হাতে একটি স্মারক ও বৃক্ষ রোপনের জন্য চারাগাছ তুলে দেওয়া হয়েছে। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যাংক এই রক্ত সংগ্রহ করেছেন।






