Explore

Search

July 12, 2026 5:25 pm

IAS Coaching

ওদলাবাড়িতে পড়ে থাকা মর্টার সেল নিস্ক্রিয় করলো সেনাবাহিনীর জওয়ানরা

#মালবাজার: একদিন বাদে অবশেষে গ্রামের ধানখেতে পড়ে থাকা সেনাবাহিনীর মর্টার শেল উদ্ধার করে নিস্ক্রিয় করলো সেনাবাহিনীর জাওয়ানরা। উল্লেখ্য, গত রবিবার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চুইয়া বস্তি এলাকার ধান খেতের মধ্যে একটি সেনাবাহিনীর মর্টার শেল পরে থাকতে দেখে গ্রামের মানুষেরা। এতেই চাঞ্চল্য সৃষ্টি হয়।
এরপর গ্রামের মানুষেরাই মালবাজার পুলিশকে খবর দেয়। মালবাজার পুলিশ সেনা আধিকারিকদের খবর দিলে, সোমবার সকালে সেনাবাহিনীর বিশাল টিম এলাকায় আসে। এরপর মর্টার শেলটি ধান খেত থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঘীস নদীর চরে নিয়ে যায়।
পাশাপাশি নিরাপত্তার জন্য  সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেয় জাওয়ানরা। এরপর মর্টার শেলটিকে নদীর মাঝে ব্লাষ্ট করে নিস্ক্রিয় করা হয়। আর এতেই স্বস্তি ফেরে গ্রামের মানুষের মধ্যে। গত একটা দিন আতংকের মধ্যে দিয়ে কাটিয়েছে এলাকাবাসী।
Advertisement
Live Cricket Score
upskillninja