Explore

Search

July 12, 2026 5:26 pm

IAS Coaching

স্কুল পড়ুয়াদের মাঝে ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির

#মালবাজার: মেটেলি ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুক্রবার বাতাবাড়ি চন্দ্র মোহন উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু নিয়ে পড়ুয়াদের মাঝে সচেতনা শিবির করা হয়। কিভাবে ডেঙ্গু ছড়ায়? ডেঙ্গু রোগের লক্ষ্মণ কি কি? কিভাবে ডেঙ্গু সংক্রামণ ঠেকাতে হবে?
এসব নিয়ে সচেতন করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভুমিকা কি?  তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মেটেলির ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি, স্বাস্থ্য কর্মী ও পঞ্চায়েতের সদস্য ও কর্মীরা।
স্বাস্থ্য আধিকারিক শ্রী মাইতি বলেন, ডেঙ্গু মুলত মশা বাহিত অসুখ। মশার জন্ম জমা জলে হয়। এজন্য ঘরের আশেপাশে জল জমতে দেওয়া উচিত নয়। নালা নর্দমা পরিস্কার রাখা উচিত।  রাতে মশারি টাঙিয়ে ঘুমানো উচিত। যে কোন লক্ষন দেখা দিলে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করা উচিত।
Advertisement
Live Cricket Score
upskillninja