
#মালবাজার: আবারও সেভকের পাহাড়ি এলাকায় পাহাড়ের উপর থেকে জাতীয় সরকে এসে পড়লো কাদা পাথর সহ গাছ। ফলে সাময়িক অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সরক। শিলিগুড়ি ও ডুয়ার্সের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে করনেশন সেতু ও মংপংয়ের মাঝে গনেশ ঝোড়া এলাকায়।

জাতীয় সড়ক দপ্তর ও স্থানীয় সুত্রে জানাগেছে, সেভকের পাহাড়ি এলাকায় বর্ষার মরসুমে মাঝে মধ্যে ধস পড়ে। সোমবার সকালে ৭টা নাগাদ তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সেই সময় পাহাড়ের উপর থেকে গাছ কাদা পাথর সহ বিরাট ধস পড়ে। রাস্তায় যাতায়াতকারী যানবাহন আটকে পড়ে।

দু’দিকে দাড়িয়ে পড়ে বহু গাড়ি। কিছু গাড়ি ওদলাবাড়ি গজালডোবা হয়ে যাতায়াত শুরু করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত গাছ কেটে ধস সরিয়ে রাস্তা পরিস্কার করার কাজে হাত লাগায়। প্রায় ৯.৩০ নাগাদ ধস সাফাই করে যানবাহন চলাচল স্বাভাবিক করে জাতীয় সড়ক দপ্তর।






