
#মালবাজার: আবারও সাত সকালে খাঁচা বন্দি হল এক চিতাবাঘ। এবার মাল ব্লকের নেওরা চা বাগান এলাকায়। স্থানীয় শ্রমিকরা জানান, গত কয়দিন ধরেই চাবাগানে চিতাবাঘের উপদ্রব বেড়ে উঠেছিল। শ্রমিক মহল্লায় ঢুকে এলাকায় গরু ছাগল আক্রমণ করছিল। বাধ্য হয়ে চাবাগান কর্তৃপক্ষ মালবাজার বন দপ্তরে যোগাযোগ করলে বন দপ্তর চিতাবাঘ ধরার জন্য খাঁচার ব্যবস্থা করে।

গত সোমবার ছাগলের টোপ দিয়ে উপদ্রুত এলাকায় খাঁচা পাতা হয়। ৪ দিনের মাথায় শেষমেষ অবশেষে শুক্রবার সাতসকালে খাঁচা বন্দি হয় চিতাবাঘ টি। চিতাবাঘের খাঁচা বন্দি হওয়ায় খবর চাউর হতেই খাঁচা বন্দি চিতা বাঘাকে দেখতে এলাকার মানুষ ভিড় জমে যায়। কয়েকদিন থেকে আতঙ্ক পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিললো বলে এলাকাবাসীরা জানিয়েছেন যে চাবাগানে আরও চিতাবাঘ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাঁচা বন্দি চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় মালবাজার বন বিভাগ কর্মীর। বনকর্মীদের সুত্রে জানাগেছে, ধৃত চিতাবাঘটি পুরুষ ও প্রাপ্তবয়স্ক। প্রাথমিক পর্যবেক্ষণের পর বনে ছেড়ে দেওয়া হবে।






