
#মালবাজার: মালবাজার শহর সহ আশেপাশের এলাকায় অল্প বয়েসি ছেলেমেয়েদের মধ্যে ড্রাগ অ্যাডিকশন বাড়ছে। এরাসাথে বিভিন্ন জায়গায় ইভটিজিংয়ের ঘটনা ঘটে চলছে। বর্তমান সময়ের এই দুই জলন্ত সমস্যার জেরে উদ্বিগ্ন অবিভাবক মহল। মালবাজার পুরানো স্টেশন, ৭ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড, ১৪ ওয়ার্ডের বিভিন্ন গলিতে কিছু জটলাবদ্ধ অল্প বয়েসের ছেলেদের দুপুর, বিকাল কিম্বা সন্ধ্যা নাগাদ দেখা যায়।

কাছে গেলেই দেখা যাবে তাদের হাতে ধুম্রপানের দ্রব্য রয়েছে। চেনাজানা কাউকে দেখলে পালিয়ে যায়। অনেক সময় বাধা দিলে তেড়ে আসে। গত বুধবারের ঘটনা, মালবাজারে হাসপাতালের সামনে এক ওষুধের দোকান থেকে ওষুধ কিনে জনবহুল জাতীয় সরক ধরে বাড়ি ফিরছিলো। সেইসময় একটি ছেলে তার পিছু নিয়ে বিরক্ত করতে থাকে। মেয়েটি দ্রুত পোস্ট অফিসের কাছে তার বাড়ির সামনে চলে আসে।

ছেলেটা এবার মেয়েটির কাছ থেকে ফোন নম্বর চায়। তখন মেয়েটি চিৎকার করলে তার বাবা বেরিয়ে এসে ছেলেটিকে ধরে ফেলে।আশেপাশের লোক জমা হতেই ছেলেটিকে বেধে রেখে পুলিশকে খবর দেয়। পরে জানা যায়, ছেলেটি একটি বাইকের দোকানে কাজ করে। ছেলেটি বাবা এসে জানায়, সে ডাগ অ্যাডিক্টেট। চিকিৎসার চেষ্টা চালাচ্ছেন।

কয়েকদিন আগে ডেইলি মার্কেটের এক ব্যবসায়ী জানান, তার একাদশ শ্রেনীতে পড়া ছেলে বন্ধুদের সাথে নেশায় পড়েছিল। জোর করে রিহ্যাবে পাঠানো হয়েছে। পুলিশও মাঝেমধ্যে অভিযান চালিয়ে এদিক ওদিক থেকে আটক করে নেশার কারবারি থেকে নেশারুদের। দেখা যায় বেশিরভাগ অল্প বয়েসের।

এর সাথে স্কুল গামী মেয়েদের বিভিন্ন সময়ে কিছু ছেলেদের উত্যক্ত করতে দেখা যায়। মারাত্মক এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। বেশ কিছু অভিভাবক জানান, স্কুলে যাওয়া, প্রাইভেট পড়তে যাওয়ার সময় মেয়েদের সাথে থাকতে হয়। সমাজকর্মী থেকে স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ মাঝেমধ্যে সচেতনতা মুলক শিবির করলেও দিন দিন এই প্রবনতা বাড়ছে।




