
#মালবাজার: রবিবার মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের ফ্যাক্টরির সামনে গরুর মতো বেধে রাখা একটি ১৩ ফুটের অজগর সাপ কে। এরপর সেই অজগর সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিরা। এইঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানাগেছে, এদিন চাবাগানের বাইশ নম্বর সেকশনে শ্রমিকেরা যখন চা-পাতা তোলার কাজ করছিলো তখন বিশাল এই অজগর সাপটিকে তারা চা গাছের তলায় বসে থাকতে দেখে। এরপরই আতঙ্কে শ্রমিকেরা সেখান থেকে সরে পড়ে। প্রায় আধঘন্টা ঐ সেকশনে কাজ বন্ধ থাকে। এরপরই বেশ কিছু শ্রমিক সাহস করে সাপটিকে ধরে দড়ি দিয়ে গলার কাছে বেধে চাবাগানের ফ্যাক্টরির সামনে এনে রাখে। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মিরা এসে সাপটিকে বাধন মুক্ত করে নিয়ে যায়।

এভাবে সাপকে বেধে রাখার ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। মালবাজারের পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র এবং চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, এভাবে কোন সাপ জাতীয় প্রাণীকে বেধে রাখা উচিত নয়।এতে সাপের শ্বাসকষ্ট সহ অন্যান্য সমস্যা হতে পারে। এনিয়ে ওই এলাকায় সচেতনতা বাড়াতে হবে।






