Explore

Search

July 12, 2026 7:35 pm

IAS Coaching

মাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মৎসজীবিদের মাছের চারা বিতরণ

#মালবাজার: বৃহস্পতিবার “জল ধরো, জল ভরো” প্রকল্পে মাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মৎস্য চাষীদের হাতে মাছের চারা তুলে দেওয়া হয়। এদিন মাল পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সামনে ১৯ জন মৎস্য চাষীর হাতে মাছের চারা ও চুন তুলে দেওয়া হয়। পাশাপাশি দুটি মৎস্য উৎপাদন গ্ৰুপের সদস্যদের সিঙ্গি ও মাগুর মাছের চারা ও হাড়ি তুলে দেওয়া হয়। মূলত মৎস্য চাষে আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
এবিষয়ে মাল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মৌসুমী সরকার বলেন,” আজকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ১৯ জন মৎস্য চাষীর হাতে মাছের চারা ও চুন এবং দুটি মৎস্য উৎপাদন গ্ৰুপের হাতে সিঙ্গি ও মাগুর মাছের চারা ও হাড়ি তুলে দেওয়া হয়। মৎস্য চাষীদের স্বাবলম্বী হতে সাহায্য করতেই ‘জল ধরো জল ভরো’ এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিন মৎস্য চাষীদের হাতে মাছের চারা ও চুন তুলে দেন মাল বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতুব্বর, সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ, মৎস্য কর্মাধ্যক্ষ মৌসুমী সরকার সহ অনেকে। এদিকে মাছের চারা ও চুন পেয়ে মৎস্য চাষিরা খুশি।
Advertisement
Live Cricket Score
upskillninja