Explore

Search

July 12, 2026 7:33 pm

IAS Coaching

চাবাগানে পাতা তোলার সময় বুনো শুয়োরের আক্রমণে জখম মহিলা শ্রমিক

#মালবাজার: ডুয়ার্সের চাবাগান গুলিতে বন্য জন্তুজানোয়ারে হামলা যেন দৈনন্দিন ঘটনা হয়ে দাড়িয়েছে। চিতাবাঘের পর এবার বুনো শুয়োরের হামলায় আহত হলো এক মহিলা চা-শ্রমিক। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে  নাগরাকাটা ব্লকের হিলা চাবাগানে।
জানাগেছে,  চাবাগানের চারনং লাইন শ্রমিক মহল্লার বাসিন্দা ৩৫ বছর বয়সীর সারিতা উরাও নামে এক মহিলা চা-শ্রমিক অনান্যদের সাথে  লোয়ার ডিভিশন ফাইভ সি সেকশনে চাপাতা তোলার কাজ করছিলো। সেই সময় হঠাৎ একটি বুনো শুয়োর তার উপর হামলা চালায়। ঐ মহিলার পেটে, কোমর সহ বিভিন্ন অংশে দাত দিয়ে আঘাত  করে।
এরপরই অন্যান্য  শ্রমিকদের চিৎকারে শুয়োরটি তাকে ছেড়ে ফের চাবাগানের মধ্যে লুকিয়ে পড়ে। শ্রমিকেরাই আহত অবস্থায় ঐ মহিলাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার  প্রাথমিক চিকিৎসার পর তাকে দুপুর বারোটা নাগাদ মালসুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্সের চাবাগান গুলিতে চিতাবাঘ, হাতি, বাইসনের হামলা মাঝেমধ্যে ঘটে। বুনো শুয়োরের আক্রমণের ঘটনা ঘটলো। এতেই উদ্বিগ্ন শ্রমিকরা।
Advertisement
Live Cricket Score
upskillninja