Explore

Search

July 12, 2026 7:34 pm

IAS Coaching

সকাল সকাল নিজের বুথে গিয়ে ভোট প্রদান করলেন তৃণমূল, বিজেপি ও কংগ্রেস প্রার্থী

#রায়গঞ্জ: বুধবার সকাল থেকে শুরু হল রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ। এই কেন্দ্রে মূল লড়াই মূলত তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী মানস ঘোষ ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তর মধ্যে। এদিন সকাল সকাল তিন প্রার্থীই নিজের ভোট বুথে গিয়ে ভোট প্রদান করলেন। রায়গঞ্জ করোনেশনের বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

সকাল সাড়ে আটটায় ভোট প্রদান করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এবার কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে, তবে তাঁর আশঙ্কা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝামেলার সৃষ্টি হতে পারে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, কিছু বহিরাগত নেতৃত্ব এখানে অশান্তি করার এবং বিভিন্ন জায়গায় জায়গায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এর পাশাপাশি প্রথমবার প্রার্থী হিসেবে নিজের বুথে ভোট দিলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষ। তিনি বলেন, ভোট দেওয়া সকলের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। সকলেই যাতে নিজেদের অধিকার সুষ্ঠুভাবে প্র‍য়োগ করতে পারে সেটা দেখাই আমাদের মূল কাজ।

Advertisement
Live Cricket Score
upskillninja