

#মালবাজার: বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। কিছু ক্ষেত্রে গুনগত মানের তারতম্য ঘটছে। এমনি মানুষের মধ্যে থেকে অভিযোগ আসছে। বুধবার বাজারে অভিযানে নামলেন মালের মহকুমাশাসক শুভম কুন্ডাল। সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিলাম শ্রীকান্ত গাইকোয়ার, আইসি সমীর তামাং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

এদিন মহকুমাশাসক মাল ডেইলি মার্কেটে, স্টেশন রোড, সহ শহরের ব্যবসা কেন্দ্রে যান। সেখানে সবজির দোকান, মিষ্টির দোকান, হোটেলে যান। দোকানীদের কাছ থেকে আলু, পটল সহ অন্যান্য জিনিস পত্রের দাম জিজ্ঞেস করেন। সাথে থাকা সরকারি কর্মীরা সেসব লিপিবদ্ধ করেন।

মিষ্টির দোকানে মুল্য ও গুনগত মান নিয়ে জানতে চান। মহকুমাশাসক শ্রী কুন্ডাল জানান, কিছু দিন যাবৎ নিত্যকার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে বলে অভিযোগ আসছে। এনিয়ে সরজমিন অভিযানে এসেছি। শহরের সবজি মান্ডি, মিষ্টির দোকানে খোঁজ নেওয়া হচ্ছে।






