Explore

Search

July 12, 2026 8:13 pm

IAS Coaching

নাগরাকাটায় জলঢাকার পারে সেল্ফি পয়েন্টের সূচনা উপলক্ষে সংবর্ধনা

#মালবাজার: পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিতে সেল্ফি পয়েন্ট নির্মাণ হচ্ছে। নাগরাকাটায় জলঢাকা নদীর কিনারে তৈরি হতে এক সুদৃশ্য সেল্ফি পয়েন্ট।
সেই আই লভ নাগরাকাটার সেল্ফিপয়েন্টের সুচনা উপলক্ষে সোমবার বিকেল চারটা নাগাদ নাগরাকাটার ভানুমোড়ে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।
মূলত যাদের উদ্যোগে এই সেল্ফি পয়েন্ট হতে চলছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন এই দুটি সংগঠনের পক্ষ থেকে এই সম্বর্ধনার আয়োজন করা হয়। ভানু সংস্কৃতি সংঘ ও জেএফএমসি কমিটি। এদিন সম্বর্ধনা দেওয়া হয়েছে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ উরাও ও তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রীকে।
সভায় এই দুই নেতা ছাড়াও উপস্থিত ছিলেন ভানু সংস্কৃতি সংঘের  সভাপতি অশোক বিশ্বকর্মা, সম্পাদক দিপেন শর্মা, জেএফএমসি কমিটির সভাপতি  কৃষ্ণা লামা, যুবর নেতৃত্ব জয় বোস। এছাড়াও ছিলেন স্থানীয় বাসিন্দা পুজা ছেত্রি, গান্ধী শর্মা, সুমন উরাও স্থানীয় পঞ্চায়েত সদস্য বিপতা উরাও সহ অনান্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja