Explore

Search

July 12, 2026 8:19 pm

IAS Coaching

রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

#রায়গঞ্জ: রাত পেরোলেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন।তাঁর আগে ভোটকর্মীদের ভোট কেন্দ্রে যাওয়ার ছবি ধরা পড়লো এদিন।রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি থেকে ভোট কর্মীরা এদিন ইভিএম ভিভিপ্যাট সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে যে যার নির্দিষ্ট ভোট কেন্দ্রের দিকে রওনা হলেন।উপ নির্বাচনে নিরাপত্তা নিয়ে ভোটকর্মীদের মধ্যে এদিন মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

ভোট কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেন ভোট কর্মীরা। আগামী ১৩ জুলাই এই উপনির্বাচনের গণণা, ততদিন পর্যন্ত পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় মজুদ থাকবে সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাট। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,রায়গঞ্জ কেন্দ্রে মোট এক হাজার ভোট কর্মী অংশগ্রহণ করছে।

রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বুথের সংখ্যা ২১২ টি এবং ভোটারের সংখ্যা রয়েছে ২ লক্ষ ৬ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৯২৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২ হাজার ১৩০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৭ জন।

Advertisement
Live Cricket Score
upskillninja