Explore

Search

July 12, 2026 8:15 pm

IAS Coaching

বৃষ্টি মাথায় নিয়ে ডুয়ার্স জুড়ে রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত

#মালবাজার: মাথার উপর আকাশ ভরা মেঘ। সেখান থেকে ঝড়ে পড়েছে বৃষ্টি। কখনো হালকা আবার কখনো মুশলধারে বারিধারা নেমে আসছে বৃষ্টি। সেই বর্ষন মাথায় নিয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ধর্মীয় রীতি মেনে রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হলো। তবে বৃষ্টিতে পুন্যার্থীদের মধ্যে উৎসাহে খানিকটা ভাটা দেখা গেছে।
ডুয়ার্সের অন্যতম পুরানো রথযাত্রা অনুষ্ঠিত হয় মালবাজার শহরে। কয়েকদিন আগে থেকে রথ সংস্কার ও রং করা হয়েছে।
রবিবার সকালে শহরের ৪ নম্বর ওয়ার্ডে রথ বাড়িতে  পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে  নিয়ম অনুযায়ী জগন্নাথ, বলরাম ও সভদ্রার মুর্তিকে স্নান করিয়ে অঙ্গরাগ ও অভিষেক করা হয়।তারপর প্রদক্ষিণ করে রথে স্থাপনা করা হয়। এরপর রথযাত্রা শুরু হয় শহরের রাস্তা নগর পরিক্রমা করে কলোনির মাঠে মেলা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। প্রচুর ভক্ত কৃত্তন করে রথ টেনে নিয়ে যায়।
এদিন সকালে চালসা সীতারাম দাস মন্দিরে ধর্মীয় রীতি মেনে পুজো অর্চনা চলে। এরপর বিগ্রহ রথে স্থাপনা করে রথযাত্রা শুরু হয়। এদিন রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেটেলির বিডিও। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি সহ অন্যান্যরা। এরপর জাতীয় সরক ধরে রথ পরিক্রমা করে শালবনী সংঘের মাঠে মেলা প্রাঙ্গণে  উপস্থিত হয়। মন্দিরের সেবাইত যোগেনদাস জানান, ধর্মীয় রীতি মেনে উৎসব ও মেলা চলবে। আগামী ৭ দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মেলা প্রাঙ্গণে মাসীর বাড়িতে অবস্থান করবেন।
আবার উল্টো রথের দিন ফিরে আসবে মন্দিরে। এই কয় দিন মেলা চলবে। ওদলাবাড়ি কৃষ্ণকৃপা গৌরীয় মঠে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে রথযাত্রা উৎসব পালিত হয়। মেটেলি, নাগরাকাটাতেও মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। এদিন সকালের দিকে বৃষ্টি মাথায় নিয়ে রথের রশিতে টান দেন। দুফুরের পর আকাশ পরিস্কার হতেই মেলা প্রাঙ্গণ গুলিতে উপছে পড়ে ভীড়।
Advertisement
Live Cricket Score
upskillninja