#মালবাজার: রাঙ্গামাটি ও ওদলাবাড়ির পর এবার পদত্যাগ করলেন মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের দুই মহিলা প্রধান ও উপপ্রধান সুচিত্রা টেটে এবং তারা শৈব্য। শুক্রবার দুপুরে ডামডিম গ্রাম পঞ্চায়েতের এই দুই প্রধান ও উপপ্রধান সদলবলে মাল বিডিও অফিসে আসেন এবং বিডিও প্রগতি ব্যানার্জির সঙ্গে দেখা করেন। সৌজন্য বিনিময়ের পর তারা বিডিওর হাতে পদত্যাগ পত্র তুলে দেন।

পরে বাইরে বেরিয়ে এসে প্রধান সুচিত্রা টেটে ও তারা শৈব্য বলেন, আমাদের পারিবারিক সমস্যা এবং কাজের সমস্যার জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস থেকে জিতে এসেছিলাম। বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে। নতুনরা কেউ দায়িত্ব নেবেন আমরা পঞ্চায়েত সদস্য হিসাবে সহযোগিতা করব। এই নিয়ে মাল ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েত প্রধান এই সপ্তাহে পদত্যাগ করলেন।









