Explore

Search

September 12, 2026 11:40 am

IAS Coaching

তৃণমূলী প্রধান উপপ্রধানদের পদত্যাগ অব্যাহত এবার ওদলা বাড়ি

#মালবাজার: রাজ্যে পালা বদলের পর উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকার মাল মহকুমা’য় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ নানান সরকারি পদাধিকারী পদত্যাগ করা শুরু করেছেন। ইতিমধ্যে দোয়াতের মাটিয়ালী ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রধানরা প্রায় সবাই পদত্যাগ করেছেন সে জায়গায় দায়িত্ব তুলে নিয়েছেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।
গত সোমবার মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদায়ী মন্ত্রী বুলু চিকবড়াইক এর ছেড়ে অশোক চিকবড়াইক পদত্যাগ করেছেন। বুধবার সেই ধারা অব্যাহত রেখে পদত্যাগ করলেন মাল মহাকুমা এলাকার বৃহত্তম গ্রাম পঞ্চায়েত ওদলাবাড়ির প্রধান মৌমিতা ঘোষ এবং উপপ্রধান তাসরুল ইসলাম। বুধবার এই প্রধান উপপ্রধানরা মালবাজার বিডিও অফিসের সে উপস্থিত হন এবং নিজেদের পদত্যাগ পত্র জমা দেন।
বিডিও প্রগতি বন্দোপাধ্যায় উপস্থিত না থাকায় তারা দপ্তরে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্র জমা দিয়ে প্রধান মৌমিতা ঘোষ জানান, রাজ্যে পালাবদল হয়েছে নতুন সরকার এসেছে মানুষের অভিমত প্রতিফলিত হয়েছে। এইরকম অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন সরকারের প্রতিনিধিরাই পঞ্চায়েত পরিচালনা করুন। আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব।
রাজনৈতিক মহলের অভিমত, মাল ব্লকে ছয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এভাবে আস্তে আস্তে সব কয়টি তৃণমূল কংগ্রেসের প্রধান দা পদত্যাগ করবেন।
Advertisement
Live Cricket Score
upskillninja