Explore

Search

September 12, 2026 12:22 pm

IAS Coaching

বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হলেন বিজেপির মহুয়া খালকো

#মালবাজার: তৃণমূল কংগ্রেসের সদস্যদের উপস্থিত না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাটিয়ালি – ইনডং গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপির মহুয়া খালকো। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান শিব শঙ্কর দাস কিছুদিন আগেই প্রধান পথ থেকে ইস্তাফা দিয়েছিলেন। তার ইস্তফার পর থেকেই মাটিয়ালী ব্লকের মাটিয়ালি- ইন্ডং গ্রাম পঞ্চায়েতের প্রধানের পথ শূন্য হয়ে গিয়েছিল।
অন্যান্য তৃণমূল কংগ্রেস সদস্যরা পঞ্চায়েত দপ্তরে আসছিলেন না। ফলে সাধারণ মানুষের সমস্যা তৈরি হচ্ছিল। সেই সমস্যা মোচনের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে সোমবার প্রধান পদ নির্বাচনের জন্য সভা ডাকা হয়। সভায় তৃণমূল কংগ্রেসের ১৩ জন সদস্যের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির আট জন, পি এম ও কংগ্রেসের একজন করে সদস্য উপস্থিত ছিলেন।
বিজেপির পক্ষ থেকে প্রধান হিসেবে মহুয়া খালখোর নাম প্রস্তাব হয়। যেহেতু বিরোধী পক্ষের থেকে কোন নাম প্রস্তাব হয়নি। সেজন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহুয়া খালখোর নাম প্রধান হিসেবে গৃহীত হয়। এই ঘটনার পর পঞ্চায়েত দপ্তরের সামনে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস দেখা যায়। রাজ্যে পালাবদলের পর মাটিয়ালী ব্লকে এই প্রথমবার একজন মহিলা বিজেপির প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মাটিয়ালি – ইনডং গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩ জন। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৩, বিজেপি -৮, সিপিএম ও কংগ্রেস ১টি করে আসন পায়।
প্রধান হয়েছিলেন তৃণমূলের শিব শঙ্কর দাস। রাজ্যে পালাবদলের পর শিব শঙ্কর দাস দলের সঙ্গে সম্পর্ক ছেদ করে প্রধান পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকেই প্রধানপদ শূন্য হয়ে গিয়েছিল। এদিন সবার মধ্যে থেকে নতুন প্রধান নির্বাচিত হলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja