Explore

Search

September 12, 2026 12:27 pm

IAS Coaching

উত্তর দিনাজপুর ডাক বিভাগের উদ্যোগে রায়গঞ্জে মেগা মেলা, বিপুল সাড়া সাধারণ মানুষের

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: নাগরিক পরিষেবাকে আরও উন্নত ও জনমুখী করে তুলতে উত্তর দিনাজপুর ডাক বিভাগের পরিচালনায় আজ এক মেগা মেলার আয়োজন করা হয়। রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স হলে এই মেলার আয়োজন করা হয়েছিল।

 

এদিনের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল রিজিয়নের মাননীয় পোস্টমাস্টার জেনারেল স্ত্রী সি এল লালফাকজুওয়ালা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর ডাক বিভাগের মাননীয় সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিসেস কুন্তল গোস্বামী , রায়গঞ্জ সাব-ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট মনোজ নাথ, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ট্রেজারার প্রদ্যুৎ সাহা, উত্তর দিনাজপুর ডাক বিভাগের মার্কেটিং এক্সিকিউটিভ নিত্যানন্দ সরকার এবং ডেভেলপমেন্ট অফিসার সুব্রত বসাক।

ডাক বিভাগ সূত্রে জানা গেছে, এই মেগা মেলায় অভূতপূর্ব সাড়া মিলেছে। মেলা চলাকালীন মোট ৫০০০টি নতুন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। পাশাপাশি ৭,৮৪,৬৫,০০০ টাকার অর্থ মূল্যের পি এল আই এবং আরপিএলআই প্রকিউরমেন্ট হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পোস্টমাস্টার জেনারেল বলেন, ডাকঘর এখন আর শুধু চিঠি বিলির মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যাঙ্কিং, বিমা থেকে শুরু করে নাগরিকদের আর্থিক সুরক্ষা— সব ক্ষেত্রেই ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি সঞ্চয় প্রকল্প ও বিমা পরিষেবার সুবিধা সম্পর্কে আরও সচেতন করা সম্ভব হবে।

এই মেগা মেলার আয়োজন ডাক পরিষেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে এবং নাগরিক স্বার্থে পরিষেবাকে আরও উন্নততর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Live Cricket Score
upskillninja