Explore

Search

September 12, 2026 12:27 pm

IAS Coaching

কাটমানি-সহ একাধিক দুর্নীতি বন্ধে এবার হেল্প লাইন নম্বর চালু রাজ্যে, আশাবাদী সাধারণ মানুষ

#শিলিগুড়িঃ কাটমানি, সিন্ডিকেট, বেআইনি রোড/টোল ট্যাক্স আদায় এবং অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে চারটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শিলিগুড়িতে আজ অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের অন্যান্য পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই চারটি হেল্পলাইন নিয়ে বৈঠক হয়। সাধারণ মানুষ সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনও অনিয়ম বা বেআইনি আদায়ের শিকার হলে সরাসরি এই নম্বরগুলিতে অভিযোগ জানাতে পারবেন।

চালু হওয়া চারটি হেল্পলাইন নম্বর হল, কাটমানি: ১৫৫৩৩৪, সিন্ডিকেট: ১৫৫৩৩৫, বেআইনি রোড/টোল ট্যাক্স: ১৫৫৩৩৭, অবৈধ মদ: ১৫৫৩৩৯

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এই হেল্পলাইনগুলিতে পাওয়া প্রতিটি অভিযোগের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে তোলাবাজি ও বেআইনি আদায়ের দৌরাত্ম্য থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষ কাটমানি, সিন্ডিকেট রাজ এবং বিভিন্ন ধরনের বেআইনি আদায়ের সমস্যায় জর্জরিত ছিলেন। নতুন ব্যবস্থার মাধ্যমে সেই দুর্নীতির কাঠামোকে গোড়া থেকে নির্মূল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে অভিযোগগুলির ক্ষেত্রে দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর প্রশাসনিক পদক্ষেপই এই হেল্পলাইন ব্যবস্থার সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Advertisement
Live Cricket Score
upskillninja