Explore

Search

September 12, 2026 12:26 pm

IAS Coaching

প্রেস ক্লাবের উদ্যোগে ২০হাজার টাকা পাঠানো হলো আসামের বন্যা ত্রানে

#মালবাজার: ডুয়ার্সের মাল মহাকুমা ভিত্তিক সংবাদ কর্মীদের সংগঠন “ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাব” য়ের উদ্যোগে আসামের বন্যা ত্রাণে কুড়ি হাজার টাকা পাঠানো হলো। বুধবার মাল বহু কুমার শাসক উৎকর্ষ খন্ডলের হাতে এই চেক তুলে দেন প্রেস ক্লাবের সদস্যরা। মহকুমা শাসকের মাধ্যমে এই অর্থ আসামের মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে  পৌঁছে যাবে।
বুধবার দুপুরে মাল মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকরা একত্রিত হয়ে মহকুমার শাসকের দপ্তরে যান। নেতৃত্বে ছিলেন ক্লাবের সভাপতি অজিত বণিক, চেয়ারম্যান রাজেন প্রধান, বিদেশ বসু সহ অন্যান্যরা। সেখানে তারা মহকুমার শাসকের হাতে এই চেক তুলে দেন।
প্রেসক্লাবের সভাপতি অজিত বনিক জানান, কালিম্পং জেলার গরু বাথান ব্লকের ডালিম বনা বস্তির বাসিন্দা কাশীরাম বিশ্ব আমাদের এই ব্যাপারে সহযোগিতা করেছেন। তার দান করা অর্থ আমরা মহকুমা শাসকের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।
Advertisement
Live Cricket Score
upskillninja