Explore

Search

September 12, 2026 12:26 pm

IAS Coaching

পিছু হটে নির্দেশ প্রত্যাহার, Census-এর কাজে শিক্ষক-শিক্ষিকাদের ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা শিক্ষাদপ্তরের

#কোলকাতাঃ Census-এর কাজে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ নিয়ে আগের নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশ জারি করল শিক্ষাদপ্তর। ৩ আগস্ট ২০২৬-এর Memo No. 708(46)-Sc/P প্রত্যাহার করা হয়েছে বলে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, Census ডিউটিতে থাকা শিক্ষক-শিক্ষিকাদের Census কর্তৃপক্ষের প্রয়োজন ও নির্দেশ অনুযায়ী কাজে ব্যবহার করা যাবে। ফলে Census-এর দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদের কাজের পরিধি নিয়ে তৈরি হওয়া জটিলতা অনেকটাই কাটল বলে মনে করা হচ্ছে।

তবে শিক্ষাদপ্তরের নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, Census-এর কাজে শিক্ষক-শিক্ষিকাদের এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে কোনও ক্ষতি না হয়।

অর্থাৎ একদিকে জাতীয় গুরুত্বপূর্ণ Census-এর কাজ সম্পন্ন করার জন্য শিক্ষক-শিক্ষিকাদের পরিষেবা নেওয়া যাবে, অন্যদিকে বিদ্যালয়ের নিয়মিত পঠন-পাঠন যাতে ব্যাহত না হয়, সেই বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে।

নতুন নির্দেশ ঘিরে শিক্ষক মহলে স্বস্তি ফিরেছে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে Census-এর কাজ এবং বিদ্যালয়ের শিক্ষাদানের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
বিরোধী শিক্ষক শিক্ষিকাদের মতে, আগের নির্দেশিকা বাতিল করে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। অথচ অস্পষ্টতা থেকেই গিয়েছে। আমরা নির্দিষ্ট কাজের দিনগুলিতে অন-ডিউটি চাইছি।

Advertisement
Live Cricket Score
upskillninja