Explore

Search

July 15, 2026 6:48 am

IAS Coaching

পার্বত্য লাভা এলাকায় শিক্ষামূলক ভ্রমণে দরিমানপুর হাই স্কুলের পড়ুয়ারা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শ্রেণিকক্ষের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার দরিমানপুর বিএসসি হাই স্কুলের উদ্যোগে পার্বত্য লাভা এলাকায় একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। এই ভ্রমণে বিদ্যালয়ের ২৫ জন ছাত্র-ছাত্রী এবং ৯ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের শিক্ষক-ইন-চার্জ ড. ভাস্কর চন্দ্র দত্তের উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদের প্রকৃতি, জীববৈচিত্র্য, পাহাড়ি পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া।

ভ্রমণে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন প্রকাশ বর্মন, সুদীপ্ত সরকার, পরমা বর্মন, রামু দেবশর্মা ও দেব চক্রবর্তী-সহ অন্যান্যরা। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ভূগোলের শিক্ষক প্রবীর সাহা, দুলুবালা সরকার-সহ বিদ্যালয়ের মোট ৯ জন শিক্ষক-শিক্ষিকা।

ভ্রমণ চলাকালীন ছাত্র-ছাত্রীরা লাভার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি বনাঞ্চল, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে প্রত্যক্ষভাবে জানার সুযোগ পায়। শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন স্থানের ঐতিহাসিক, ভৌগোলিক ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরাও এই ভ্রমণে অংশ নিয়ে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের প্রত্যাশা প্রকাশ করেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja